দেশে প্রায় ৮০লক্ষ লোক মাদকাসক্ত : স্বরাষ্ট্রমন্ত্রী

কেরানীগঞ্জ প্রতিনিধি | ৭ অক্টোবর ২০২১, ২২:৩৭

ছবিঃ সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন দেশের সব কারাগার গুলোতে বন্দী অর্ধেক আসামী হচ্ছে মাদক সংক্রান্ত মামলার আসামী। দেশে এখন প্রায় ৮০লক্ষ লোক মাদকাসক্ত হয়ে পড়েছে। মাদক সরবরাহকারীরা যেখানেই ধরা পড়ছে সেখানেই তারা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হচ্ছে। মাদক নিয়ন্ত্রণে দেশের সব জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী এখন নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর ডাকে আমরা যেমন জনসাধারণ, আইন শৃঙ্খলাবাহিনী, জনপ্রতিনিধিরা একত্রে হয়ে কাজ করে জঙ্গি দমন করেছি তেমনিভাবে সবাই মিলে মাদক নিয়ন্ত্রণে এখন একত্রে কাজ করব।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ এলাকায় পুলিশ কল্যাণ ট্রাষ্ট পরিচালিত মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র ওয়েসিস উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের একত্রে কাজ করতে না পারলে আমাদেরকে হোঁচট খেতে হবে। মাদক আমাদের দেশে তৈরী হয় না। মাদক একটি ভয়ংকর নেশা। তাই পরিবার, সমাজ ও দেশকে বাঁচাতে হলে আমাদের সবাইকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে করোনা রোগীর সনাক্তের শতকরা হাড় ২.৮ শতাংশে নেমে এসেছে। এতে আত্মতুষ্টি হবার কিছু নেই। প্রধানমন্ত্রীর নির্দেশে একদিনে ৮০লক্ষ লোককে ভ্যাকসিন দেয়া হয়েছে। এখন হাসপাতালগুলোতে শতকরা ৯০ভাগ আইসিইউ বেড খালি আছে। করোনা নিয়ন্ত্রণে পুলিশ অনেক কাজ করেছে। ছেলেদের পাশাপাশি এখন মেয়েরাও মাদকে আসক্ত হচ্ছে। মাদক পরিবারকে ধ্বংস করে, সমাজকে ধ্বংস করে এবং জাতিকে ধ্বংস করে। তাই মাদক সম্বন্ধে আমাদের সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, ঢাকা-৩ আসনের মধ্যে দুইটি থানা অবস্থিত। অথচ ঢাকা-২ আসনের মধ্যে একটি থানাও নেই। আগামী জাতীয় নির্বাচনের আগেই কলাতিয়া এলাকায় আরো একটি নতুন থানা স্থাপনের জন্য তিনি স্বরাষ্ট মন্ত্রীর কাছে জোড় দাবি জানান।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মো. আজিজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা