ধর্মঘটে গেলেন রাইড শেয়ারিং চালকরা

সময় ট্রিবিউন | ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৪:৩৯

ফাইল ছবি

৬ দফা দাবিতে কর্মবিরতি ও মানববন্ধনের ঘোষণা দিয়েছে রাইড শেয়ারিং সার্ভিসের চালকদের প্ল্যাটফর্ম অ্যাপ-বেজড ড্রাইভারস ইউনিয়ন অব বাংলাদেশ।

৬ দফা দাবিতে এ কর্মসূচিতে আজ সোমবার মধ্যরাত থেকে তারা তাদের সেবা বন্ধ রাখবেন।

এ প্ল্যাটফর্মের সমন্বয়কারী বেলাল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের অ্যাপভিত্তিক সেবা প্রদানকারীদের ৩৫টি সংগঠনের সঙ্গে আলোচনার পর গত কয়েকদিন আগে তারা এ প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

অ্যাপভিত্তিক সেবা প্রদানকারীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া, সব রাইড সার্ভিসের জন্য ১০ শতাংশ কমিশন নির্ধারণ, পুলিশি হয়রানি বন্ধ করা এবং তাদের জন্য নির্ধারিত পার্কিংয়ের ব্যবস্থা করাসহ ৬ দাবিতে তারা এ কর্মসূচির আহ্বান করেছেন বলে জানান তিনি।

ঢাকার বাড্ডায় আজ ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেল পোড়ানোর ঘটনার সঙ্গে এ কর্মসূচির সম্পর্ক আছে কিনা জানতে চাইলে তিনি জানান, এই কর্মসূচির সঙ্গে ওই ঘটনার কোনো সম্পর্ক নেই।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা