গণটিকায় নিবন্ধন করা ও বয়স্ক ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন

সময় ট্রিবিউন | ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৩:৫৭

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মঙ্গলবারের ভ্যাকসিন ক্যাম্পেইনে টিকা পাওয়ার ক্ষেত্রে আগে থেকেই নিবন্ধন করা ও বয়স্ক ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

তবে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েরা এই কর্মসূচিতে টিকা পাবেন না।

সোমবার বিকেলে এক অনলাইন ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

মহাপরিচালক জানান, ক্যাম্পেইনে ৭৫ লাখ ও নিয়মিত পাঁচ লাখ মিলিয়ে মঙ্গলবার মোট ৮০ লাখ টিকা দেওয়া হবে। আর আগামী মাসের একইদিনে দেওয়া হবে দ্বিতীয় ডোজ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার আবারো একদিনে ৭৫ লাখ করোনা টিকা দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নিয়মিত পাঁচ লাখ মিলিয়ে মঙ্গলবার মোট ৮০ লাখ টিকা দেওয়া হবে। এজন্য প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে থাকবে অস্থায়ী টিকাদান কেন্দ্র।

অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, আগে থেকে যারা করোনা টিকার জন্য ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন শুধু তারাই টিকাকেন্দ্রে যাবেন। তাদের জাতীয় পরিচয়পত্র ও টিকাকার্ড সঙ্গে নিয়ে যেতে হবে। নিবন্ধন করা না থাকলে টিকা দেওয়া হবে না।

ডিজি আরও বলেন, যারা নিবন্ধন করেছেন কিন্তু এসএমএস পাচ্ছেন না তারাও জাতীয় পরিচয়পত্র ও নিবন্ধন কার্ড সঙ্গে নিয়ে গেলে টিকা দিতে পারবেন। আগামীকাল সকাল ৯টা থেকে নিরবচ্ছিন্নভাবে টিকাদান কার্যক্রম চলবে। মোট ৮০ লাখ টিকা না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

তবে এই ভ্যাকসিন ক্যাম্পেইনের দিন সারা দেশের টিকাদান কেন্দ্রের নিয়মিত কার্যক্রম যেন ব্যাহত না হয় সে বিষয়ে খেয়াল রাখারও আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর