ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

সময় ট্রিবিউন | ১৯ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৩

ছবি : ইন্টারনেট

সিরাজগঞ্জের উল্লাপাড়ার লাহিড়ীমোহনপুর রেল স্টেশন এলাকার ৩২নং রেল সেতুর পাশে রংপুর এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ার কারণে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল চলাচল বন্ধ রয়েছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে উল্লাপাড়া স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, বেলা সাড়ে ১২টার দিকে রংপুর এক্সপ্রেস ট্রেনটি রংপুরের দিকে যাবার পথে হঠাৎ ওই এলাকায় এসে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে উত্তর ও দক্ষিণাঞ্চলের সাথে রেল যোগাযোগ বন্ধ আছে।

তিনি আরও বলেন, দুপুর আড়াইটার দিকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি লাহিড়ী মোহনপুর স্টেশনে এসেছে। সেই ট্রেনের ইঞ্চিন দিয়ে রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সরানোর চেষ্টা চলছে। ১ ঘণ্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে তিনি জানান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা