জুড়ীতে দেশের তৃতীয় সাফারি পার্ক হচ্ছে: পরিবেশমন্ত্রী

সময় ট্রিবিউন | ১১ সেপ্টেম্বর ২০২১, ২১:২৮

ছবি: ইন্টারনেট

বনভূমি ও বন্যপ্রাণি রক্ষার জন্যই জুড়ী উপজেলার লাঠিটিলায় দেশের তৃতীয় সাফারি পার্ক নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন।

জুড়ী উপজেলাবাসী ঐক্যবদ্ধ থাকলেও এ বিষয়ে কেউ কেউ অপপ্রচারে লিপ্ত রয়েছে। কোনো অপপ্রচারই জুড়ীতে বঙ্গবন্ধু সাফারি পার্ক স্থাপনে প্রতিবন্ধতা সৃষ্টি করতে পারবে না।

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা আয়োজিত পৌরশহরে ৫ হাজার বৃক্ষের চারা রোপণ কর্মসূচির সমাপ্তি উপলক্ষে স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পরে বিদ্যালয় প্রাঙ্গণে মন্ত্রী একটি বৃক্ষের চারা রোপণ করে পৌরসভার বৃক্ষের চারা রোপণ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, পৌরসভার মেয়র আবুল ইমাম কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজউদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র আলী আহমদ চৌধুরী জাহিদ, পৌর কাউন্সিলার মোহাম্মদ শাহজাহান প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা