কোভিড পরিস্থিতিতেও বিদ্যুৎ ও জ্বালানি উন্নয়ন কার্যক্রম অব্যাহত

কেরানীগঞ্জ প্রতিনিধি | ৪ সেপ্টেম্বর ২০২১, ০৩:৪৩

ছবিঃ সংগৃহীত

কেরানীগঞ্জে পানগাঁও ভালভ স্টেশন থেকে বিসিক শিল্পনগরী পর্যন্ত ২০ কিলোমিটার গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্প কার্যক্রম উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) এ কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, নির্ধারিত এলাকায় শিল্প-কারখানা স্থাপন করলে দ্রুততার সঙ্গে গ্যাস-বিদ্যুৎ সংযোগ দেয়া হবে বলে। 

বিসিক বা ইপিজেডে গ্যাস বিদ্যুৎ সংযোগ প্রদানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘বিসিক শিল্প এলাকায় গ্যাস সরবরাহ বাড়ানোর ফলে শিল্পায়নসহ নতুন কর্মসংস্থানের সুযোগ হবে। গ্যাসের চাপ স্বাভাবিক থাকবে। কোভিড পরিস্থিতিতেও বিদ্যুৎ ও জ্বালানি উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। ২০২০-২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ১০৪ দশমিক ২৭ শতাংশ এবং বিদ্যুৎ বিভাগ ৯৭ দশমিক ৭৪ শতাংশ অর্জন করেছে। উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখা হবে।’

এসময় তিনি সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের হরিপুর ফিল্ডে খননকৃত সিলেট ৯নং কূপ থেকে দৈনিক ৫০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ কার্যক্রম ঘোষণা করেন। শুক্রবার থেকেই এ গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে।

কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান ও তিতাস গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আলী ইকবাল মোহাম্মদ নুরুল্লাহ বক্তৃতা করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা