বরিশালে ইউএনও-পুলিশের করা মামলায় ১২ জনের জামিন

সময় ট্রিবিউন | ২৫ আগষ্ট ২০২১, ২২:৫৩

ছবি : ইন্টারনেট

গত ১৮ আগস্ট রাতে ব‌রিশা‌ল সদর উপজেলা কম্পাউন্ডে হামলা, সংঘর্ষ ও গুলিবিদ্ধের ঘটনায় ইউএনও-পুলিশের দায়ের করা মামলায় ১২ জন জামিন পেয়েছেন। এরমধ্যে পুলিশের দায়ের করা মামলায় ৯ জন এবং ইউএনও'র মামলায় ৩ জন রয়েছেন।

বুধবার (২৫ আগস্ট) দুপুর ১ টার দিকে বরিশালের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাছুম বিল্লাহ এ জামিন আদেশ দেন।

জানা যায়, গত ১৮ আগস্ট রাতে ঘটনায় সদর ইউএনও এবং পুলিশের দায়ের করা দুই মামলায় গ্রেফতারকৃত ২১ আসামির পক্ষের আইনজীবী আর্শিব উদ্দীন শাওন জামিনের আবেদন করেন।

পরে আদালতের বিচারক মাছুম বিল্লাহ শুনানি শেষে দুপুর দেড়টায় পুলিশের করা মামলায় ৯ জন ও  ইউএনওর করা মামলায় ৩ জন সহ মোট ১২ জন আসামিকে জামিন দেন।

বুধবার বিকালে জামিনের বিষয়টি  নিশ্চিত করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাড তালুকদার মো. ইউনুস।

উল্লেখ, ১৮ আগস্ট রাতে ঘটনায় ইউএনও এবং পুলিশের দায়ের করা পৃথক দুটি মামলায় বিসিসি'র মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ , বিসিসির কাউন্সিলর সাইদ আহম্মদ মান্নাসহ ৬০২ জনকে আসামি করা হয়। এ দুই মামলায় বরিশাল থেকে ২১ জন ও ঢাকা থেকে বিসিসির কাউন্সিলর সাইদ আহম্মদ মান্নাসহ ২২ জনকে গ্রেফতার করা হয়। 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর