মারা গেল বিশ্বের ‘সবচেয়ে ছোট’ গরুটি

সময় ট্রিবিউন | ২০ আগষ্ট ২০২১, ০০:৫২

ফাইল ছবি

দেশের আলোচিত সেই বিশ্বের সবচেয়ে ছোট গরু হিসেবে পরিচিতি পাওয়া সাভারের চারিগ্রামে শিকর এগ্রো ফার্মের রানী নামের গরুটি বৃহস্পতিবার দুপুরে সাভার উপজেলা পশুসম্পদ কর্মকর্তার কার্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

সাভারের চারিগ্রামের অ্যাগ্রো ফার্ম কর্তৃপক্ষ বিষয়টি গোপন রাখলেও সাভার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মোতালিব জানান, রানী নামের বিশ্বের ক্ষুদ্র গরুটি বৃহস্পতিবার সকালে পেট ফুলে অসুস্থ হয়ে পড়ে। বেলা পৌনে ১১টায় সাভার হাসপাতালে নিয়ে আসে ফার্ম কর্তৃপক্ষ। ডাক্তাররা দেড় ঘণ্টা চিকিৎসা করেন রানীর। পরে সোয়া ১২টার দিকে মারা যায় গরুটি।

দেশ ও বিদেশে আলোচিত ও গিনেস বুকে নাম লেখানোর অপেক্ষায় থাকা রানীর উচ্চতা ২০ ইঞ্চি ও ওজন ছিল ২৬ কেজি।

এ ব্যাপারে ডাক্তার সাজেদুল ইসলাম জানান, গুরুটির ব্লট/টিম্পানি রোগ বা পেটে গ্যাস জমেছিল। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসা করে বাঁচাবার অনেক চেষ্টা করেও বাঁচানো গেল না।

এ বিষয়ে জানার জন্য ফার্মের মালিক কাজী আবু সুফিয়ানকে বারবার মোবাইল করলেও তাকে পাওয়া যায়নি।

ফার্মের এক কর্মচারী জানান, এ বছর কুরবানির সময় গরুটির দাম উঠেছিল ৫ লাখ টাকা। তারপরও রানীকে বিক্রি না করে মায়ার বাঁধনে আটকে রেখেছেন তারা। এখন রানীর কী অবস্থা তিনি জানেন না।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব