বঙ্গবন্ধুকে হত্যা করে ঘাতকচক্র দেশের উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছিল

সময় ট্রিবিউন | ১৫ আগষ্ট ২০২১, ০৩:১৩

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায়, দুস্থ ও দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে দেশ এতদিনে দারিদ্র্যমুক্ত হয়ে যেত। তার অকাল মৃত্যু দেশ ও দেশের মানুষকে কয়েক যুগ পিছিয়ে দিয়েছে।

তিনি আরো বলেন, ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার মাধ্যমে ঘাতকচক্র এ দেশের উন্নয়ন ও অগ্রগতিকে স্তব্ধ করে দিয়েছিল। তারা যেমন এ দেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, দেশের উন্নয়ন ও অগ্রগতিকেও তারা মেনে নিতে পারেনি। এ কারণেই ঈর্ষাপরায়ণ হয়ে দেশি-বিদেশি চক্রান্তের মাধ্যমে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করে। এ হত্যাকাণ্ডের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়ন ও অগ্রগতির পথ অনেকটা রুদ্ধ হয়ে যায়। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে উন্নয়ন ও অগ্রগতির সেই ধারা পুনরায় ফিরে এসেছে এবং দেশ উন্নয়ন ও অগ্রগতির পথে দুর্বার গতিতে এগিয়ে চলেছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আজ শহরের এক হাজার অসহায়, দুঃস্থ ও দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, সবজিসহ নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর