অর্ধেক যাত্রী নিয়ে ১১ আগস্ট থেকে চলবে ট্রেন

সময় ট্রিবিউন | ৪ আগষ্ট ২০২১, ২৩:০৮

ফাইল ছবি

আগামী ১১ আগস্ট থেকে ৩৮ জোড়া আন্তঃনগর ও ১৯ জোড়া মেইল কমিউটার দিয়ে ট্রেন চলাচলু শুরু হবে। তবে এ সময়ে কাউন্টারে টিকিট বিক্রি হবে না। ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হবে, যা অনলাইনে কিনতে হবে।

বুধবার (৪ আগস্ট) রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এদিকে সংক্রমণ ঠেকাতে চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপর ১১ আগস্ট থেকে সড়কে পুনরায় গণপরিবহন চলাচল করবে। এছাড়াও বাসের ড্রাইভার ও হেলপারদের নিজ নিজ ওয়ার্ড থেকে টিকা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার (৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে করোনাভাইরাস পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

এর আগে করোনার সংক্রমণ রোধে সব ধরনের অফিস বন্ধ রেখে গত ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ কার্যকর করে সরকার। এরপর কোরবানির ঈদের আগে গত ১৫ জুলাই থেকে আট দিনের জন্য সব বিধিনিষেধ তুলে নেওয়া হয়।

এরপর গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। তবে এরমধ্যেই গত রোববার থেকে খুলে দেওয়া হয়েছে রফতানিমুখী শিল্প ও কলকারখানা। এছাড়া ৫ আগস্ট বিধিনিষেধের মেয়াদ শেষের আগেই ১০ আগস্ট পর্যন্ত তা বাড়ানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব