দেশে পৌঁছেছে জাপানের আরও ৬ লাখ টিকা

সময় ট্রিবিউন | ৩ আগষ্ট ২০২১, ২২:৪৭

ফাইল ছবি

জাপান থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা দেশে পৌঁছেছে।

মঙ্গলবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে টিকা বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় জাপানের কাছ থেকে উপহার হিসেবে এ টিকা পাওয়া গেল।

জাপানের স্থানীয় সময় সোমবার (২ আগস্ট) রাত সোয়া ৯টায় নিপ্পন এয়ার ওয়েজের একটি কার্গো বিমান ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা নিয়ে দেশটির নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার পথে রওনা করে। টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস সোমবার সন্ধ্যায় ফেসবুক পেজে এ তথ্য জানায়।

এর আগে ৩১ জুলাই বাংলাদেশকে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা দেয় জাপান। তার আগে গত ২৪ জুলাই প্রথম দফায় জাপান থেকে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা ঢাকায় পৌঁছায়।

এ নিয়ে তিন দফায় বাংলাদেশে ১৬ লাখ ৪৩ হাজার ৩০০ ডোজ অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকা দিলো জাপান। সব মিলে বাংলাদেশকে জাপানের ৩০ লাখ টিকা দেওয়ার কথা।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ