সৈকতে মৃত অবস্থায় পড়ে আছে ১০ টনের মৃত তিমি

সময় ট্রিবিউন | ১১ এপ্রিল ২০২১, ০২:৪২

কক্সবাজার সমুদ্রসৈকতের হিমছড়ির দরিয়ানগর পয়েন্টে আজ শনিবার সকালে ভেসে আসে একটি মৃত তিমি-ছবি: সংগৃহীত

কক্সবাজার সমুদ্রসৈকতের হিমছড়ির দরিয়ানগর পয়েন্টে আজ শনিবার সকালে ভেসে আসে একটি মৃত তিমি। মাছটির ওজন আনুমানিক ১০ টন। এটি লম্বায় ৪৬ ফুট ও প্রস্থে ১৮ ফুট।

এর আগে গতকাল শুক্রবার সকালে একই সৈকতে ভেসে আসা তিমিটি লম্বায় ছিল ৪৪ ফুট ও প্রস্থে ১৬ ফুট। সেটার ওজনও ছিল ১০ টনের মতো। সেটি গতকাল রাতেই সৈকতের বালুচরে পুঁতে ফেলা হয়েছে।

সামুদ্রিক সামুদ্রিক মৎস্য গবেষণা ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা আশরাফুল হক গণমাধ্যমকে জানান, শনিবার ভেসে আসা এই তিমির বয়স আনুমানিক ২৫ বছর। ওজন আনুমানিক ১০ টন হবে। চামড়া পচে মাছটির শরীর বিকৃত হয়ে গেছে। মাথার অংশ নিশ্চিহ্ন হয়ে গেছে। নাড়িভুঁড়ি বেরিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। এটি ১০ থেকে ১৫ দিন আগে মারা যেতে পারে। গভীর সমুদ্র থেকে জোয়ারের পানিতে ভেসে উপকূলে পৌঁছাতে এত দিন সময় লেগেছে। গতকালের তিমির চেয়ে এই তিমির শরীর পচে বেশি বিকৃত হয়ে গেছে।  

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (প্রশাসন) মো. আমিন আল পারভেজ গণমাধ্যমকে বলেন, গতকাল সকালে সৈকতের হিমছড়ি এলাকায় যে তিমিটি ভেসে এসেছিল, নতুন ভেসে আসা আজকের তিমিটির আকারও একই রকম। জোয়ারের পানি নেমে গেলে ময়নাতদন্তের জন্য নমুনা সংগ্রহ করা হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা