দেশে এলো অ্যাস্ট্রাজেনেকার আরও ৭ লাখ ৮১ হাজার ডোজ

সময় ট্রিবিউন | ৩১ জুলাই ২০২১, ২২:১৪

ছবি: ইন্টারনেট

জাপান থেকে দেশে পৌঁছালো অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার আরও ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা। শনিবার (৩১ জুলাই) বিকাল সাড়ে তিনটার দিকে টিকা বহনকারি বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় জাপান থেকে এ টিকা দেশে এসেছে।

এর আগে গতকাল জাপানের স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে নিপ্পন এয়ার ওয়েজের একটি কার্গো বিমান টিকাগুলো নিয়ে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।

এ নিয়ে দুই দফায় জাপান থেকে বাংলাদেশে ১০ লাখ অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকা আসলো। সব মিলিয়ে বাংলাদেশকে জাপানের ৩০ লাখ টিকা দেওয়ার কথা। আগামী ৩ আগস্ট জাপান থেকে আরও ছয় লাখ টিকার একটি চালান ঢাকায় আসবে।

এর আগে ২৪ জুলাই প্রথম দফায় অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা জাপান থেকে ঢাকায় আসে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
জনপ্রিয় খবর