সকলে ধৈর্যবান হয়ে শান্তির লক্ষ্যে কাজ করুন: কাদের মির্জা

সময় ট্রিবিউন | ২৯ জুলাই ২০২১, ০৬:৩৩

ছবিঃ সংগৃহীত

চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যাচ্ছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। যুক্তরাষ্ট্র যাওয়ার আগে মঙ্গলবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টায় রাজধানীর ধানমন্ডি ৬/এ প্রান্তিক ভবনে বড় ভাই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছেন সঙ্গে দেখা করেন তিনি।

বৃহস্পতিবার (২৯ জুলাই) ভোর ৪টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার এয়ারলাইনসে করে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন কাদের মির্জা। কাদের মির্জা নিজেই ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন।

কাদের মির্জা ফেসবুকে লিখেছেন, চিকিৎসার জন্য আমেরিকার উদ্দেশে রওনা হওয়ার আগে আমার শ্রদ্ধেয় বড় ভাই জননেতা ওবায়দুল কাদের এমপির সঙ্গে সাক্ষাৎ করে দোয়া নিই।

এসময় কোম্পানীগঞ্জের বিরাজমান রাজনৈতিক অস্থিরতা স্থিতিশীল করার লক্ষ্যে আলোচনা হয়। সকলে ধৈর্যবান হয়ে শান্তির লক্ষ্যে কাজ করুন। শান্তি প্রতিষ্ঠার জন্য যে যার অবস্থান থেকে সহযোগিতা করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

আবদুল কাদের মির্জার যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ অনুসারী ও আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য আয়ুব আলী।

বুধবার রাতে আয়ুব আলী গণমাধ্যমকে বলেন, কাদের মির্জা চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যাচ্ছেন। সফর সঙ্গী হিসেবে তার ছেলে তাসিক মির্জা কাদের ও আইয়ুব আলী থাকবেন। আগামী ১২ আগস্ট কাদের মির্জার দেশে ফেরার কথা রয়েছে।

আইয়ুব আলী আরও জানান, রাত ১২টায় বাসা থেকে বের হবেন। ভোর ৪টায় ফ্লাইট। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকাল ৩টা ১৫ মিনিটে জন এফ কেনিডি ( এফ কে) বিমানবন্দরে পৌঁছাবেন। শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রে নাক কান ও গলা বিভাগের ডাক্তার দেখাবেন।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা