মাদরাসার গ্রন্থাগারিকরা শিক্ষকের মর্যাদা পেলেন

সময় ট্রিবিউন | ২৬ জুলাই ২০২১, ০৫:৩১

ছবিঃ সংগৃহীত

স্কুল-কলেজের পর এবার মাদরাসার গ্রন্থাগারিক (লাইব্রেরিয়ান) ও সহকারী গ্রন্থাগারিকরা শিক্ষকের মর্যাদা পেলেন। দাখিল মাদরাসায় নিয়োগ পাওয়া সহকারী লাইব্রেরিয়ান-ক্যাটালগার পদের নাম হবে ‘গ্রন্থাগার’। আর তথ্যবিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক ও আলিম মাদরাসার লাইব্রেরিয়ান পদের নাম ‘গ্রন্থাগার প্রভাষক’।বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এসব পদে নিয়োগের জন্য সুপারিশ করবে।

রোববার (২৫ জুলাই) মাদরাসা শিক্ষা অধিদফতর থেকে এ-সংক্রান্ত আদেশটি সব মাদরাসায় পাঠানো হয়েছে। গত ১৮ জুলাই এই আদেশ জারি করা হয়েছে।

আদেশ দিতে বলা হয়েছে, বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর, ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী আগের ‘সহকারী গ্রন্থাগারিক’ পদটি ‘সহকারী শিক্ষক’ এবং ‘গ্রন্থাগারিক’ পদটি ‘গ্রন্থাগার প্রভাষক’ পদ হিসেবে বিবেচিত হবে। এ আদেশ জারির আগে অর্থাৎ ১৮ জুলাইয়ের আগে বিধি মোতাবেক যাদের নিয়োগ ফল প্রকাশ করে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে তারা যথাযথ প্রক্রিয়ায় আগের নিয়মে এমপিওভুক্ত হতে পারবেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।এই পদ দুটিতে এনটিআরসিএর মাধ্যমে নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও উত্তীর্ণদের সনদ প্রদানসহ যথাযথ প্রক্রিয়া অনুসরণপূর্বক স্ব স্ব অধিদফতরের চাহিদার অনুকূলে নিয়োগ সুপারিশ করতে হবে।

এ আদেশ জারির পর এসব পদে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে নিয়োগ দেয়া হলে তা অবৈধ নিয়োগ বলে বিবেচিত হবে এবং তারা কোনোভাবেই এমপিওভুক্তির আওতায় আসবেন না।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা