নরসিংদীতে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সময় ট্রিবিউন | ২৫ জুলাই ২০২১, ০২:১৫

ছবি: সংগৃহীত

নরসিংদীতে র‍্যাবের সন্ত্রাসবিরোধী অভিযানে জেলার রায়পুরা উপজেলার চাঞ্চল্যকর হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৪ জুলাই নরসিংদী র‍্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করে।

আজ এক প্রেস বিজ্ঞপ্তি নরসিংদী র‍্যাব-১১ জানায়, নরসিংদী জেলার সদর মডেল থানাধীন ভেলানগর এলাকা হতে হত্যা মামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি হল রায়পুরা উপজেলার মির্জারচর(বিলের পাড়) এলাকার রফিকুরের ছেলে রুবেল (২৮)। গ্রেফতারের সময় আসামীর সাথে থাকা ১ টি মোটরসাইকেল, ১টি মোবাইল ও নগদ টাকা পাওয়া যায়।

সবশেষে র‍্যাবের গোয়েন্দা নজরদারীর মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়ে আসামিকে গ্রেফতার করা হয়। এই সফল অভিযান পরিচালনা করেন নরসিংদী র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌহিদুল মবিন খান ও সঙ্গীয় ফোর্স। শেষ খবর পাওয়া পর্যন্ত আসামীকে রায়পুরা থানায় হস্তান্তর করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর