উদ্ধার হয়েছে পরিকল্পনামন্ত্রীর চুরি হওয়া ফোন

সময় ট্রিবিউন | ১৯ জুলাই ২০২১, ১৮:২৫

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের চুরি হওয়া আইফোনটি উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগ।

সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (রমনা) মো. সাজ্জাদুর রহমান এ বিষয়ে বিস্তারিত জানাবেন।

গত ৩০ মে রাজধানীর রোকেয়া সরণি এলাকায় গাড়ি বসা থাকা অবস্থায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান হাত থেকে তার আইফোনটি টান মেরে নিয়ে দৌড়ে পালিয়ে যায় এক ব্যক্তি।

এ ঘটনায় কাফরুল থানায় মামলা করেন পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হুমায়ুন কবীর। মামলার এজাহারে বলা হয়, পরিকল্পনামন্ত্রী রোববার (৩০ মে) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে অফিস থেকে সরকারি গাড়ি নম্বর ঢাকা মেট্রো ঘ-১৮-৫৮২৪–তে করে বেইলি রোডে নিজ বাসার উদ্দেশে রওনা হন। বিজয় সরণি ট্রাফিক সিগন্যালে দাঁড়ানো অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে মন্ত্রী গাড়ির জানালা খুলে মুঠোফোনে কথা বলছিলেন। ওই সময় অজ্ঞাতনামা এক চোর মন্ত্রীর ব্যবহৃত আইফোন এক্স হাত থেকে টান মেরে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। গাড়িতে বসা মন্ত্রীর গানম্যান অজ্ঞাতনামা ওই ছিনতাইকারীর পেছনে ধাওয়া করলেও পালিয়ে যেতে সক্ষম হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা