স্বাস্থ্যবিধি মানাতে মাঠ প্রশাসনকে আরও সক্রিয় থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

সময় ট্রিবিউন | ১৮ জুলাই ২০২১, ২৩:২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ফাইল ছবি

স্বাস্থ্যবিধি মানাতে মাঠ প্রশাসনকে আরও সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৮ জুলাই) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তারা যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন বলেই করোনার মধ্যেও আর্থসামাজিক গতিশীলতা বজায় রাখা সম্ভব হয়েছে।

শেখ হাসিনা বলেন, প্রজাতন্ত্রের সব কর্মকর্তার আন্তরিক সক্রিয়তায় করোনার বাধায় বাংলাদেশ এখনো সচল রয়েছে। সবাই যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন বলেই আর্থসামাজিক গতিশীলতা বজায় রাখা সম্ভব হয়েছে। চায় সরকার জবাবদিহি বজায় রেখে সেবামূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে।

জনগণকে সেবা দিতে জবাবদিহির চর্চা আরও বাড়ানোর আহ্বান জানান সরকারপ্রধান।

তিনি বলেন, মাঠে আরও সজাগ থাকতে হবে স্বাস্থ্যবিধি মানানোর ক্ষেত্রে।

সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ভ্যাকসিনের নিশ্চয়তা সবার জন্যই রয়েছে। সবাই ভ্যাকসিন পাবে, এ নিয়ে উদ্বেগের কিছু নেই।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর