‘অলিম্পিক লরেল’ পুরস্কার পাচ্ছেন ড. মোহাম্মদ ইউনূস

সময় ট্রিবিউন | ১৬ জুলাই ২০২১, ১৯:০৮

বাংলাদেশি অর্থনীতিবীদ ড. মোহাম্মদ ইউনূস-ফাইল ছবি

আগামী ২৩ জুলাই বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ অলিম্পিক ‘টোকিও অলিম্পিক-২০২০’ আসরের শুভ উদ্বোধন হবে। ওইদিন নোবেল বিজয়ী বাংলাদেশি অর্থনীতিবীদ ড. মোহাম্মদ ইউনূসকে ‘অলিম্পিক লরেল’ এওয়ার্ডে ভূষিত করা হবে।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)এক বিবৃতিতে তথ্যটি জানিয়েছে।

সেখানে বলা হয়, ড. মোহাম্মদ ইউনূসের অগ্রণী ক্ষুদ্র ঋণ প্রদান বিশ্বজুড়ে দারিদ্র্য হ্রাস করার জন্য প্রশংসিত হয়েছে। উন্নয়নের জন্য খেলাধুলায় ব্যাপক কাজের জন্য তাকে সম্মানিত করা হবে। টোকিও অলিম্পিক-২০২০’ আসরের উদ্বোধনের দিন তার হাতে পুরস্কারটি তুলে দেওয়া হবে। অলিম্পিক ইতিহাসে দ্বিতীয়বারের মতো এই পুরস্কারটি প্রদান করা হবে।

এর আগে ২০১৬ সালে রিও অলিম্পিকে পুরস্কারটি পেয়েছিলেন কেনিয়ার সাবেক অলিম্পিয়ান কিপ কেইনো। তিনি নিজ দেশে শিশুদের জন্য একটি বাড়ি, একটি স্কুল এবং একটি ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র খুলেছিলেন।

খেলাধুলার মাধ্যমে সংস্কৃতি, শিক্ষা, শান্তি এবং উন্নয়নের প্রচেষ্টা স্বীকৃতি স্বরূপ পাঁচ বছর পূর্বে ‘অলিম্পিক লরেল’ পুরস্কারটি চালু করা হয়, বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

১৯৮০ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন ড. মোহাম্মদ ইউনূস। ২০০৬ সালে ক্ষুদ্র ঋণ প্রদানের জন্য তিনি শান্তিতে নোবেল পুরস্কার জয়লাভ করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর