বরিশালে দুই মাথা-তিন পা নিয়ে নবজাতকের জন্ম

সময় ট্রিবিউন | ৭ জুলাই ২০২১, ২২:৩১

ছবি : সময় ট্রিবিউন

বরিশাল ইসলামিয়া হাসপাতালে হাসপাতালে দুই মাথা ও তিন পা নিয়ে এক শিশুর জন্ম হয়েছে। তবে ভূমিষ্ঠ হওয়ার কিছু সময় পরই শিশুটি মারা গেছেন।

মঙ্গলবার (৬ জুলাই) বরিশাল নগরীর ইসলামিয়া হাসপাতালে সিজারের মাধ্যমে শিশুটি ভূমিষ্ঠ হয়। পরে শারীরিক সমস্যার কারণে শিশুটিকে রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে ওয়ার্ডে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।

স্বজনরা জানান, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বকশির ঘটিচোরা এলাকার আ. জলিলের স্ত্রী শারমিন (৩৫) ৫ মাসের গর্ভবতী হলে স্থানীয় চিকিৎসকের শরণাপন্ন হন। এ সময় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে দুটি মাথার কথা স্বজনরা জানতে পারেন। পরবর্তী সময়ে পিরোজপুরে চিকিৎসক দুটি বাচ্চার কথা জানান।

এদিকে মঙ্গলবার (৬ জুলাই) বরিশালের গাইনি চিকিৎসক ডা. তানিয়া আফরোজের কাছে আসলে তিনি পরীক্ষা-নিরীক্ষা করে দুই মাথাওয়ালা বাচ্চার বিষয়টি নিশ্চিত হয়ে সিজার করার কথা বলেন। পরে সেখানকার চিকিৎসকরা শিশুটিকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

শিশুটির বাবা আ. জলিল জানান, শিশুটি রাতে মারা যায় এবং তাকে বরিশাল নগরীর গোরস্থানে দাফন করা হয়।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর