শাহজালাল বিমানবন্দরে ১৮টি বিদেশী গরু জব্দ

সময় ট্রিবিউন | ৭ জুলাই ২০২১, ০২:৪৪

ছবি : ইন্টারনেট

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে আসা ব্রাহমা জাতের ১৮টি গরু জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ কর্তৃপক্ষ।

ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মোহাম্মদ আবদুস সাদেক আজ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সোমবার বেলা আড়াইটার দিকে আমেরিকার টেক্সসাস থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি বিশেষ কার্গোফ্লাইটে করে গরুগুলো শাহজালাল বিমানবন্দরে এসে পৌছে। পরবর্তীতে খবর পেয়ে ঢাকা কাস্টমস হাউজ কর্মকর্তারা বিমানবন্দর থেকে গরুগুলো নামার পর সেগুলো মালিক বিহীন অবস্থায় জব্দ করে।

মোহাম্মদ আবদুস সাদেক জানান, বাংলাদেশে ব্রাহমা জাতের গরু আমদানির অনুমতি না থাকা এবং গরুর আমদানিকারককে না পাওয়ায় এগুলো জব্দ করা হয়েছে। জব্দকৃত প্রতিটি গরুর বাজার মূল্য ১২ থেকে ১৫ লাখ টাকারও বেশি বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা কাস্টমস হাউজ সূত্র জানিয়েছে, ১৩ মাস থেকে ৬০ মাস বয়সী এই গরুগুলোর আমদানিকারক হিসেবে মোহাম্মদপুরের সাদেক অ্যাগ্রোর নাম লেখা রয়েছে। বিমানবন্দরে জব্দকৃত বিদেশী গরুগুলোকে কেউ নিতে আসেনি।

সূএ আরও জানান, ঢাকা কাস্টমস হাউজ হেফাজতে গরু রাখার ব্যবস্থা না থাকায় প্রাণিসম্পদ অধিদফতরের জিম্মায় সেগুলো রাখা হয়েছে। তারা আজ মঙ্গলবার এই গরুগুলোকে সাভার ডেইরি ফার্মে হস্তান্তর করেন।

গরুগুলোর দাবিদার না পাওয়া গেলে নির্ধারিত সময় পর নিলামে বিক্রি করা হবে বলে জানান ঢাকা কাস্টমস হাউজের এই কর্মকর্তা।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা