করোনায় ১০ দিনে আক্রান্ত ৬১৩ জন পুলিশ

সময় ট্রিবিউন | ৫ জুলাই ২০২১, ২১:৪৯

ছবি : ইন্টারনেট

দেশে গত এক সপ্তাহের বেশি সময় ধরে করোনাভাইরাসের সংক্রমণ ও এতে মৃত্যু ঊর্ধ্বগতি। টানা সাত দিন মৃত্যুর সংখ্যা শতাধিক ও সংক্রমণ হার ২০ শতাংশের ওপরে। এ মহামারিতে দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন করোনার সম্মুখসারির যোদ্ধা পুলিশ বাহিনীর সদস্যরা, যা গত দশ দিনে বেশ বেড়েছে।

পুলিশ সদর দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১০ দিনে ৬১৩ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। গড়ে প্রতিদিন ৬১.৩ জন করে পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত করোনায় বিভিন্ন ইউনিট মিলিয়ে ৯৮ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। রবিবার পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

 সূত্র জানায়, গত বছর থেকে শুরু হওয়া করোনার মহামারিতে এখন পর্যন্ত ২২ হাজার ৩০৮ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে সুস্থ হয়েছেন ২১ হাজার ১৯০ জন। এছাড়া বর্তমানে ১ হাজার ২০ জন্য করোনা আক্রান্ত পুলিশ সদস্য বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

গত ২৪ জুন পুলিশ সদর দপ্তরের এক তথ্য অনুযায়ী, গত মে মাসে সারা দেশে ২৩১ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছে ছিলেন। কিন্তু জুন মাসের ২৪ তারিখ পর্যন্ত এই সংখ্যা তিনগুণ বেড়ে গিয়ে দাঁড়ায় ৭০৫ জনে। পরে ২৪ জুন থেকে ৩ জুলাই মাত্র এই ১০ দিনে করোনায় পুলিশের বিভিন্ন ইউনিটের ৬১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া গত ১০ দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২১৪ জন পুলিশ সদস্য।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর