সাড়ে ১১ হাজার পিস ইয়াবাসহ এসআই গ্রেফতার

সময় ট্রিবিউন | ২৮ জুন ২০২১, ২৩:২৩

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে সাড়ে ১১ হাজার পিস ইয়াবাসহ পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭। গ্রেফতার হওয়া এসআই’র নাম মাসুদ রানা। গত রবিবার দুপুরে তাকে গ্রেফতার করা হলেও সোমবার বিষয়টা প্রকাশ্যে আসে।

গ্রেফতার হওয়া মাসুদ রানা কক্সবাজার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) এসআই হিসেবে কর্মরত আছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পিবিআই সদর দফতরে নথি পাঠানো হয়েছে।

কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, রবিবার ভেল্লাপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেট কার জব্দ করা হয়। তাতে তল্লাশি করে ১১ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ এসআই মাসুদ রানাকে গ্রেফতার করা হয়। রাতেই র‌্যাবের পক্ষ থেকে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
কক্সবাজার পিবিআই’র একাধিক সুত্র জানায়, ’এসআই মাসুদ রানা একটি মামলার তদন্তের নাম করে জিডি মুলে অফিস থেকে বের হন। এরপর চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেফতার হন। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সদর দফতরে পাঠানো হয়েছে।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা