সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

সময় ট্রিবিউন | ২৩ জুন ২০২১, ০৩:৫৪

ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর ঢাকা থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে রেলপথ মন্ত্রণালয়। পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চালু হবে ৩০ জুনের পর। তবে চট্টগ্রাম থেকে সিলেট, চট্টগ্রাম থেকে ময়মনসিংহ, চট্টগ্রাম থেকে চাঁদপুরের পথের ট্রেন চলাচল করবে।

মঙ্গলবার রেলমন্ত্রী নূরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, ঢাকায় সংক্রমণ ঠেকাতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে দেশের পশ্চিমাঞ্চলে যেভাবে করোনা সংক্রমণ ছড়াচ্ছে, তাতে এ সিদ্ধান্ত ছাড়া বিকল্প ছিল না।

এর আগে গতকাল সোমবার করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে রাজধানীকে সারা দেশ থেকে অনেকটা বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেয় সরকার। আজ মঙ্গলবার সকাল ছয়টা থেকে ঢাকার আশপাশের চারটি জেলাসহ মোট সাতটি জেলায় জরুরি সেবা ছাড়া সব ধরনের চলাচল ও কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এ বিধিনিষেধ চলবে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত।

এই সাত জেলা হলো মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ। এসব জেলায় ঢাকা থেকে দূরপাল্লার বাস চলবে না। ঢাকা থেকে যাত্রীবাহী নৌযানও চলবে না। আজ রাত ১২টার পর ঢাকা থেকে ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হলো।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব