শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করা হলো আবু ত্ব-হা আদনানকে

সময় ট্রিবিউন | ১৮ জুন ২০২১, ২৩:২৬

রংপুর শহরের বাবু খাঁ এলাকার একটি বাসা থেকে কোতোয়ালি থানায় নেওয়া হয় আবু ত্ব-হা মোহাম্মদ আদনানকে- ছবি: সংগৃহীত

নিখোঁজের ৮ দিন পর ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানের খোঁজ পাওয়া গেছে। শুক্রবার বেলা পৌনে তিনটার দিকে নগরের বাবুখা মাস্টারপাড়া এলাকায় আবু ত্ব–হার শ্বশুরবাড়ি থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ। পরে তাঁকে প্রথমে রংপুরের কোতোয়ালি থানায় নেয়া হয়। পরে কোতোয়ালি থানা থেকে মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, বেলা পৌনে তিনটার দিকে নগরের বাবুখা মাস্টারপাড়া এলাকায় আবু ত্ব–হার শ্বশুরবাড়ি থেকে তাঁকে থানায় নেওয়া হয়। এ সময় ত্ব–হার মা–ও তাঁর সঙ্গে ছিলেন।

আদনানের মা আজেরা বেগম বলেছেন, তিনি ছেলের সন্ধান পেয়েছেন।

এর আগে ১০ জুন রাত থেকে নিখোঁজ ছিলেন আবু ত্ব–হা আদনান। তাঁর খোঁজ না পেয়ে তাঁর মা রংপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের ৮ দিন পর পাওয়া গেল ত্ব–হাকে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব