সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে দুজনের মৃত্যু

সময় ট্রিবিউন | ৫ জুন ২০২১, ১৮:১৫

মরদেহ-প্রতীকী ছবি

ভোলায় নির্মাণাধীন সেপটিক ট‌্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এঘটনায় গুরুতর অবস্থায় অসুস্থ দুজনকে ভোলা সদর হাসপাতালে নেয়া হয়েছে।

শনিবার সকালে ভোলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আব্দুল মালেকের বাড়িতে এঘটনা ঘটে।

নিহতরা হলেন পন্ডিতের হাট এলাকার তজু ব‌্যাপারীর ছেলে বাড়ির মালিক মালেক (৫০) ও একই এলাকার কালু মিয়ার ছেলে জসিম (৩৫)।

এঘটনায় শাহাবুদ্দিন (২৯) ও কবির (৩৫) নামে দুজন অসুস্থ হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মেডিকেল অফিসার ডা. মো. আমানুল্লাহ্ বলেন, সেপটিক ট‌্যাংকের বিষাক্ত গ‌্যাসে আক্রান্ত চার জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে মালেক ও জসিম মারা গেছেন। বাকি দুজনের অবস্থা গুরুতর।

স্থানীয় বাসিন্দা মো. আলাউদ্দিন জানান, সকাল ৯টার দিকে মালেকের বাড়ির নির্মাণাধীন নতুন সেপটিক ট‌্যাংকের শাটারিংয়ের কাজ করতে নামেন জসিম। তার সঙ্গে মালেকও নামেন। তাদের চিৎকারে শাহাবুদ্দিন ও কবির ভেতরে নামলে সবাই আক্রান্ত হয়।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনিসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস সদস‌্যরা স্থানীয়দের সহযোগিতায় ট্যাংক থেকে চারজনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব