বিকল বাসে ট্রাকের ধাক্কায় ২ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ৪ জুন ২০২১, ২১:২৬

প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বিকল বাসে ট্রাকের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

শুক্রবার (৪ জুন) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নড়াইলের বাবু মোল্লার ছেলে ট্রাকচালক ইয়াকুব মোল্লা (৩৩)। তিনি গাজীপুর সিডস্টোর এলাকার বাসিন্দা। অপরজন জামালপুরের দেওয়ানগঞ্জের লঙ্গারচর এলাকার মাজম আলীর ছেলে বাসের যাত্রী শফিকুল ইসলাম (৩৬)।

ভালুকা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হক বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ভালুকার হাজিরবাজার এলাকায় পৌঁছালে বাসটি নষ্ট হয়ে যায়। এসময় হঠাৎ একটি ট্রাক এসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাস যাত্রী শফিকুল মারা যান। এছাড়া ট্রাকটি পাশের খাদে পরে যায়। এতে ট্রাকের চালক ও সহকারীসহ তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ট্রাকচালক ইয়াকুব মোল্লা সেখানে মারা যান। অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাস ও ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর