চাঁদ ওঠেনি, ঈদ বৃহস্পতিবার

সময় ট্রিবিউন | ৯ এপ্রিল ২০২৪, ২২:১৬

ছবিঃ সংগৃহীত

দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যায়নি। ফলে বুধবার এ বছরের ৩০তম রোজা পালিত হবে। আর আগামী বৃহস্পতিবার (১১ এপ্রিল) উদযাপিত হবে ঈদুল ফিতর।

আজ মঙ্গলবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মস‌জি‌দের ইসলা‌মিক ফাউ‌ন্ডেশন সভাক‌ক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা ক‌মি‌টির সভা শেষে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

সভায় ১৪৪৫ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের ৬৪ জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। আজ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার থেকে শাওয়াল মাস গণনা শুরু হবে এবং ১ শাওয়াল বৃহস্পতিবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। 

চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান বলেন, দেশের সাতটি বিভাগীয় ও ৬৪টি জেলা কার্যালয় থেকে চাঁদ দেখার চেষ্টা করা হয়। আবহাওয়া দপ্তর থেকেও পর্যবেক্ষণ চালানো হয়েছে। কোথাও চাঁদ দেখার খবর পাওয়া যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা