ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধার মরণোত্তর দেহদান

ফরিদপুর প্রতিনিধি | ৭ এপ্রিল ২০২৪, ১৪:৫৯

ছবিঃ সংগৃহীত

ফরিদপুরে চিকিৎসাশাস্ত্রে অধ্যয়নের স্বার্থে মুক্তিযুদ্ধের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সহদেব বৈদ্যের ইচ্ছা অনুযায়ী তার মরণোত্তর দেহদান করেছেন পরিবারের সদস্যরা।  

শনিবার(৬ই এপ্রিল) সকালে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে তাঁর ছেলে ও নিকট আত্মীয়স্বজনেরা যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে দেহ হস্তান্তর করেন। এ মরণোত্তর দেহ দানের সময় ফরিদপুর  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. দিলরুবা জেবার দিক নির্দেশনায় কলেজের এনাটমি বিভাগ কর্তৃক তাঁর মরদেহ কৃতজ্ঞতা ও যথাযথ সম্মানের সাথে গ্রহণ করেন। এছাড়া  মরদেহ সংরক্ষণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।
 
এ সময় এনাটমি বিভাগের বিভাগীয় প্রাধান ডা. জোবায়ের মাহমুদ খান, শিক্ষকবৃন্দ, কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ মহান স্বাধীনতা সংগ্রামে এই বীর মুক্তিযোদ্ধার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং যথাযথ সম্মান ও মর্যাদাসহকারে তাঁর মরণোত্তর দেহ ব্যবহার করার অঙ্গীকার ব্যক্ত করেন।
 
উল্লেখ্য , বীর মুক্তিযোদ্ধা সহদেব বৈদ্য নারিকেলবাড়ী উচ্চ বিদ্যালয়, কোটালিপাড়া, গোপালগঞ্জ এর সাবেক প্রধান শিক্ষক। তিনি  গত ৫ এপ্রিল ২৪ইং (শুক্রবার) ৭৮ বছর বয়সে পরলোকগমন করেন। এর আগে তিনি চিকিৎসাশাস্ত্রে অধ্যয়নের স্বার্থে গত ২ জানুয়ারি ২২ইং  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুরে মরণোত্তর দেহদানের জন্য অঙ্গীকারবদ্ধ হন।  


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব