পুলিশ বাহিনীর আর্থিক ও সামাজিক মর্যাদা বেড়েছে : আইজিপি

সময় ট্রিবিউন | ১ জুন ২০২১, ০১:৩৭

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় পুলিশ বাহিনীর আর্থিক ও সামাজিক মর্যাদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।

সোমবার (৩১ মে) দুপুরে নওগাঁর বাঁঙ্গাবাড়ীয়া মহল্লায় পুলিশ শপিংমলের ভিত্তিপ্রস্তর স্থাপনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পুলিশ বাহিনীর সকল সদস্য সম্মানজনক বেতন-ভাতা পেয়ে থাকেন। দুর্নীতিমুক্ত পুলিশ বাহিনী গড়ে তুলতে বর্তমান সরকার পুলিশের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করেছে। এতে বৈধ আয় করা সম্ভব হবে। ইতোমধ্যে পুলিশের আটা, পানি, চিনি ও লবণসহ কিছু পণ্য উৎপাদন শুরু হয়েছে। আগামীতে তেলসহ আরও কিছু পণ্য উৎপাদন করা হবে। কিছুদিনের মধ্যে সেগুলো বাজারজাত শুরু হবে।

নওগাঁ পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে সাবেক আইজিপি ও সচিব তৈয়ব উদ্দিন আহমেদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, জেলা প্রশাসক হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) কে. এম. এ মামুন খান চিশতী, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) সুরাইয়া খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর