সম্পত্তির লোভে পরিবারের সবাইকে কুপিয়েছে ‘মাদকাসক্ত’ ছেলে

সময় ট্রিবিউন | ৩১ মে ২০২১, ০৫:১৪

ছবি: সংগৃহীত

নোয়াখালীর চাটখিলে সম্পত্তির জন্য মা-বাবা ও তিন বোনকে কুপিয়ে জখম করেছে কামাল হোসেন (৩০) নামে এক ব্যক্তি।

রোববার (৩০ মে) সকাল ১০টার দিকে চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কুলুশ্রী গ্রামের বসুমিয়া বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।

‘মাদকাসক্ত’ ছেলে কামাল হোসেনকে প্রধান আসামি করে চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তার বাবা শাহাজ উদ্দিন (৬৬)।

উভয়পক্ষের লোকজন আহত হয়েছে বলে পরস্পর বিরোধী অভিযোগ দিয়েছে। তবে বৃদ্ধ শাহাজ উদ্দিন পুলিশকে জানিয়েছেন, তার স্ত্রী মনোয়ারা বেগম, কন্যা আমেনা বেগম, পাখি আক্তার ও তানিয়া আক্তার হাসপাতালে চিকিৎসাধীন।

শাহাজ উদ্দিন জানান, আমার মেয়ে পাখির বিয়েবিচ্ছেদের টাকায় কেনা জমি অপর মেয়ে আমেনা বেগমের কাছে বিক্রি করেন। কামাল ওই জমির ৩ শতাংশ তাকে দেয়ার জন্য দীর্ঘদিন থেকে চাপ দিয়ে আসছিল। আমি এতে রাজি না হওয়ায় বিভিন্ন সময় সে মাদকাসক্ত লোকজন নিয়ে আমাকে হুমকি ধামকি দিয়ে আসছে। সে নিজেও মাদক সেবন করে।

তিনি বলেন, রোববার সকালে কামাল, তার স্ত্রী পূর্ণিমাসহ বহিরাগতরা আমার মেয়ে আমেনা বেগমের বসতঘরে হামলা চালায়। সন্ত্রাসীরা আমেনাকে কুপিয়ে তার ঘর থেকে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। তাকে বাঁচাতে গেলে বৃদ্ধ শাহাজ, তার স্ত্রী মনেয়ারা ও কন্যা পাখি ও তানিয়াও আহত হয়।

এ ব্যাপারে শাহাজ উদ্দিন বাদী হয়ে ‘মাদকাসক্ত’ কামালসহ আসামিদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। ওই ছেলের উপযুক্ত শাস্তির দাবিও করেন পাঁচ ছেলে ও চার মেয়ের জনক শাহাজ উদ্দিন।

অপর দিকে কামাল হোসেন জানান, সে পেশায় একজন রিকশাচালক। রোববার সকালে তার ছেলে ওই বোনের বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে তার স্ত্রীর সাথে বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। মাদক সেবনের বিষয়টি অস্বীকার করেন তিনি।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা