মার্কিন কর্মকর্তাদের সফর বাংলাদেশ-মার্কিন সম্পর্ক আরও গভীর করবে : পররাষ্ট্রমন্ত্রী

সময় ট্রিবিউন | ২৩ ফেব্রুয়ারী ২০২৪, ০৮:৪৯

মার্কিন কর্মকর্তাদের সফর বাংলাদেশ-মার্কিন সম্পর্ক আরও গভীর করবে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বৃহস্পতিবার বলেছেন যে মার্কিন কর্মকর্তাদের বাংলাদেশ সফরের মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে

তিনি বলেন, ‘তাদের (মার্কিন) কর্মকর্তাদের বাংলাদেশে (আগামী দিনে) সফর দু’দেশের সম্পর্ককে আরও গভীর ও বিস্তৃত করবে।’ যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর উপ-সহকারী সচিব আফরিন আক্তারের আসন্ন সফর সম্পর্কে জানতে চাওয়া হলে মন্ত্রী এ মন্তব্য করেন।

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে শনিবার আফরিনের ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে চিঠি পাঠিয়েছেন তা গুরুত্বপূর্ণ।

৭ জানুয়ারির জাতীয় নির্বাচনের পর কোনো মার্কিন কর্মকর্তার এটিই প্রথম সফর হতে যাচ্ছে। এসময় দু’পক্ষের আলোচনায় দ্বিপক্ষীয় ইস্যু এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নসহ পারস্পরিক স্বার্থের অন্যান্য ক্ষেত্র ছাড়াও রোহিঙ্গা ইস্যুটিও উঠে আসতে পারে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।

এর আগে, জাতীয় নির্বাচনের প্রক্কালে বাংলাদেশ সফরে আসেন আফরিন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার দেখা করার সম্ভাবনা রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২