চালু হলো ম্যাংগো স্পেশাল’ ট্রেন

সময় ট্রিবিউন | ২৭ মে ২০২১, ২৩:৪২

ছবি: সংগৃহীত

ম্যাংগো স্পেশাল’ ট্রেন। এতে বাগান মালিক ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি নেমে এসেছে। বৃহস্পতিবার দুপুরে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ট্রেনের উদ্বোধন করেন।

কর্তৃপক্ষ জানায়, ‘ম্যাংগো স্পেশাল ট্রেনে’ পাঁচটি ওয়াগনে পণ্য পরিবহন করা হবে। প্রতিটি ওয়াগনে ৪০ টন করে মোট ২০০ টন আম পরিবহন করা যাবে। চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে প্রতিকেজি আমের ভাড়া নেওয়া হবে ১ টাকা ৩১ পয়সা। অন্যদিকে রাজশাহী স্টেশন থেকে প্রতিকেজির ভাড়া হবে নেওয়া ১ টাকা ১৭ পয়সা।

চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাওয়ার পর ট্রেনটি আম ও সবজি তোলার জন্য রাজশাহীসহ আরও সাতটি স্টেশনে থামবে।

রেলওয়ে রাজশাহী পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ বলেন, ‘ট্রেনটি আম ও অন্য সবজি জাতীয় পণ্য নিয়ে ঢাকার উদ্দেশ্যে আজ [বৃহস্পতিবার] ছেড়ে যাবে বিকাল ৪টায়। রাত ২টায় ঢাকার কমলাপুরে পৌঁছাবে। কমলাপুর স্টেশনে আম নামিয়ে রাতেই আবার চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে আসবে।’

চাঁপাইনবাবগঞ্জে বিশেষ লকডাউন চলায় আম পরিবহন নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান জেলার ৩০ হাজার ব্যবসায়ী ও বাগান মালিকরা। এ অবস্থায় ট্রেন চালু হওয়ায় ব্যবসায়ীরা আম পরিবহনে সুবিধা পাবে বলে জানান জেলা প্রশাসন ও রেল বিভাগ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা