শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে : বিদেশি পর্যবেক্ষক

সময় ট্রিবিউন | ৭ জানুয়ারী ২০২৪, ১৪:২৫

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে : বিদেশি পর্যবেক্ষক

স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করে ভোটগ্রহণ চলছে।

রবিবার রাজধানীর দারুস সালাম এলাকায় অবস্থিত বাংলাদেশ কোরিয়া কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে ভোট পরিদর্শন শেষে সাংবাদিকদের ভোটের পরিস্থিতি এভাবে মুল্যায়ন করেন তিন বিদেশি পর্যবেক্ষক।

এ সময় ডেপুটি হেড অব মিশন ইউএস এসটিও টেরি এল. ইসলে বলেন, ‘ভোটের পরিবেশ ভালো। মানুষ ভোট দিতে আসছে।

সবকিছু ভালো মনে হয়েছে। আশা করছি, শতকরা ৫০ ভাগ ভোট পড়বে। আর সেই অর্থে আমরা যে কেন্দ্রগুলো পযবেক্ষণ করেছি, সেগুলোতে কোনো ক্রুটি চোখে পড়েনি।'

পলিটিক্যাল এডিটর আয়ারল্যান্ড নিকোলাস হুপাওয়াল বলেন, ‘ভোটের পরিবেশ যতটা দেখেছি, শান্তিপূর্ণ এবং নিরাপদ।

রাজনৈতিক অফিসের তুলনায় পোলিং স্টেশনের সংখ্যা কম মনে হয়েছে। পোলিং স্টেশন মাত্র ৪ হাজার, যেটা খুব নগন্য মনে হয়েছে। সব মিলিয়ে আমার মনে হচ্ছে, সবকিছু শান্তিপূর্ণ।’

এ পর্যবেক্ষক আরো বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি মাইলস্টোন হবে।

আমাদের ম্যান্ডেট অবাধ ও সুষ্ঠু ও নিরাপদে ভোট হচ্ছে কিনা সেটা পযবেক্ষণ করা। আমরা যেটা দেখেছি সেটা ভালো লেগেছে। তবে এখনও সময় বাকি রয়েছে। আমরা দেখব।’

নারী ভোরদের উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন নিকোলাস। তিনি বলেন, ‘নারীর ভোট দিচ্ছে। খুব বড় একটা সংখ্যা দেখেছি। নারীরা তাদের ভোট প্রয়োগ করছে।’

জার্মান সমাজকর্মী ও রাজৈনৈতিক বিশ্লিষক ভলকার ইউ ফ্রেডরিক বলেন, ‘স্বচ্ছ নিয়ম মেনে ভোট হচ্ছে। ভোট গ্রহণের ক্ষেত্রে কোনো সমস্যা দেখিনি। আমরা এখানে ভোট দেখতে এসে খুশি। আমরা আরো অনেক ভোটকেন্দ্র ঘুরে দেখার বিষয়ে উদগ্রিব। ভোটের ফলাফল নিয়েও আমাদের আগ্রহ থাকবে।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা