কেরানীগঞ্জে তৃতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণ

কেরানীগঞ্জ প্রতিনিধি | ২৫ মে ২০২১, ০৩:২৯

ধর্ষক

রাজধানীর কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়ন এর বরিশুর এলাকায় আট বছর বয়সী তৃতীয় শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আনোয়ার হোসেন (৪৫) একজন রিকশা চালক। ২৩ মে মধ্যরাতে আনোয়ার হোসেনকে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির জানান, শিশুটির বাবা নৌকার মাঝি আর মা বাসাবাড়িতে কাজ করতো। জীবিকার তাগিদে প্রতিদিন সকালে বাবা-মা দুজনেই কাজের উদ্দেশ্যে বের হয়ে যায়। শিশুটি বাসায় একা থাকতো।

প্রতিদিনের মতো গত ১৮ মে বাবা-মা কাজে চলে গেলে পাশের রুমের ভাড়াটিয়া আনোয়ার হোসেন শিশুটিকে ১০০ টাকার লোভ দেখিয়ে তার রুমে ডেকে নিয়ে যায়। পরে দুপুর আড়াইটা থেকে ৩ তিনটা অব্দি জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটির আত্মচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে এবং তখন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে আনোয়ার পালিয়ে যায়। পরবর্তী সময়ে শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় শিশুর বাবা নারী ও শিশু নির্যাতন আইনে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে আনোয়ারকে গ্রেফতার করে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা