প্রার্থীরা আন্তরিক না হলে সুষ্ঠু নির্বাচন করা কঠিন হবে: সিইসি

সময় ট্রিবিউন | ১৯ ডিসেম্বর ২০২৩, ২০:৪৪

প্রার্থীরা আন্তরিক না হলে সুষ্ঠু নির্বাচন করা কঠিন হবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল বলেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থীরা পারস্পরিক আস্থা সংরক্ষণ করে আন্তরিক না হলে সুষ্ঠু নির্বাচন করা কঠিন হবে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে রংপুর সার্কিট হাউজে জেলার ছয় সংসদীয় আসনের প্রাথীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছি, আমাদের উদ্দেশ্য ছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় সে লক্ষ্যে সবার সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, প্রার্থীদের কাছে প্রশানের পক্ষ থেকে আস্বস্থ করা হয়েছে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে হবে। এটাও স্পষ্ট করে বলা হয়েছে, রাজনৈতিক দলগুৰোর যারা প্রার্থী বা ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী আছেন তারা যদি আন্তরিক না হন, সচেতন না হন, তারাই যদি তাদের প্রতি পারস্পরিক আস্থা সংরক্ষণ করে সঠিক আচরণ না করেন, তাহলে অবাধ সুষ্ঠু নির্বাচন করাটা দূরহ হয়ে পড়বে। আমাদের এই বার্তাটা সব প্রার্থীদের কাছে স্পষ্ট করে দিয়েছি।

হাবিবুল আউয়াল বলেন, প্রার্থীরা প্রতিশ্রতি দিয়েছেন তারা অবাধ সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করবেন। তারাও আশাবাদী এবারের নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচন হবে।

এ সময় নির্বাচন কমিশনের রাশেদা সুলতানা, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রেঞ্জ ডিআইজি আবদুল বাতেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা