ইসলামপুরে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ

সময় ট্রিবিউন | ২১ মে ২০২১, ০২:১৮

ছবি: সংগৃহীত

প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে শারীরিক নির্যাতন ও দীর্ঘ সময় আটকে রেখে সাজানো মামলায় জড়ানোর প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে উপজেলার সাংবাদিকবৃন্দ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা চত্বরে ইসলামপুর প্রেসক্লাবের উদ্যোগে এ প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করা হয়।

ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইনকিলাব প্রতিনিধি ফিরোজ খান লোহানী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামপুর প্রেসকাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক আমাদের নতুন সময়ের খাদেমুল হক বাবুল, দৈনিক মুক্ত আলোর প্রতিনিধি অধ্যক্ষ জামাল আব্দুল নাসের চৌধুরী চার্লেজ, দৈনিক বাংলাদেশের খবর ও ডেইলি বাংলাদেশের আব্দুস সামাদ, দৈনিক গণমুক্তির কোরবান আলী, দৈনিক মানচিত্রের একেএম দোলন বিশ্বাস, আমাদের সময়ের আবদুল্লাহ আল নোমান, জামালপুর লাইভের সাহিদুর রহমান, আনন্দ টিভির ইয়ামিন মিয়া, ভোরের দর্পণ এর সাদ্দাম হোসেন, দৈনিক সবুজ নিশানের মোঃ আব্দুর রহিম, উত্তরা নিউজের মশিউর রহমান, দৈনিক তথ্যধারার রুবেল মিয়া, দৈনিক যুগান্তরের হোসেন আলী, দৈনিক দুর্জয় বাংলার হোসেন আলী শাহ্ ফকির।

বক্তারা অবিলম্বে রোজিনা ইসলামের উপর দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য জোরালোভাবে অনুরোধ করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা