জাতীয় নির্বাচন পরিস্থিতি জানতে চেয়েছে ইইউ প্রতিনিধি দল

সময় ট্রিবিউন | ১৪ নভেম্বর ২০২৩, ২০:২৬

নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে বৈঠক করেছে ইইউ প্রতিনিধিরা

সফররত ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল বাংলাদেশের জাতীয় নির্বাচন পরিস্থিতি সম্পর্কে জানতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত এ সাক্ষাতে ইইউ-এর প্রতিনিধি দল নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে সরকারের অবস্থান জানতে চেয়েছেন। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুখ্য সচিব শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য গৃহীত বিভিন্ন ব্যবস্থা সম্পর্কে তাদের অবহিত করেন।

চলমান আন্দোলন নিয়ে তিনি জানান, এর জন্য শ্রমিকরা দায়ী নয় এবং এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। একটি মহল নির্বাচনের আগে নিরীহ শ্রমিকদের ব্যবহার করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। মুখ্য সচিব প্রতিনিধি দলকে জানান, মানবাধিকার, শ্রমাধিকার ও কর্মক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত করার জন্য বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।

ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ইউরোপিয়ান এক্সটারনাল অ্যাকশন সার্ভিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পাওলা পামপালোনি। বৈঠকে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা