বাংলাদেশের সব পক্ষকেই সহিংসতা না করার আহ্বান জাতিসংঘের

নিজস্ব প্রতিবেদক | ৩১ অক্টোবর ২০২৩, ১১:৫৮

বাংলাদেশের সব পক্ষকেই সহিংসতা না করার আহ্বান জাতিসংঘের

সহিংসতা না করতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি একই সঙ্গে বিএনপির রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে সহিংসতায় উদ্বেগ জানিয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) রাতে নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্রের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র স্টিফেন ডুজারিক এ আহ্বান ও উদ্বেগের কথা জানান।

স্টিফেন ডুজারিক বলেন, 'আমাকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হয়েছে।


আমি আপনাদের (সাংবাদিকদের) বলতে পারি, বাংলাদেশে রাজনৈতিক সমাবেশগুলোতে সহিংসতার খবরে জাতিসংঘ মহাসচিব উদ্বিগ্ন।'

ডুজারিক বলেন, 'তিনি (জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস) সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার বা মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ কিংবা নির্বিচারে আটক না করার আহ্বান জানিয়েছেন। মতপ্রকাশ ও শান্তিপূর্ণ জমায়েতের অধিকারের ওপরও তিনি জোর দিয়েছেন।'

বিএনপির ওপর হামলা, তাদের সব স্তরের নেতা ও তাদের স্বজনদের গ্রেপ্তারের অভিযোগ তুলে ব্রিফিংয়ে বাংলাদেশি একজন সাংবাদিক জানতে চান, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলনির্বাচন কীভাবে সম্ভব? জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, নির্বাচন কেমন হবে তা নিয়ে আগে থেকে কেউ মূল্যায়ন করতে চান বলে তিনি করেন না।
সহিংসতায় তারা উদ্বিগ্ন। তবে নির্বাচনের আগে পরিস্থিতি শান্ত থাকা এবং সবার মতপ্রকাশের স্বাধীনতা থাকা গুরুত্বপূর্ণ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা