সন্ত্রাস-জঙ্গিবাদ বন্ধে ইমামদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | ৩০ অক্টোবর ২০২৩, ১৪:২৫

সন্ত্রাস-জঙ্গিবাদ বন্ধে ইমামদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে যার যার ধর্ম সে সে পালন করবে, সন্ত্রাস-জঙ্গিবাদের নামে নিরীহ মানুষকে হত্যা বন্ধে তিনি ইমামদের সহযোগিতা চান। সেমাবরা (৩০ অক্টোবর) রাজধানীতে জাতীয় ইমাম সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সন্তানরা যাতে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকে জড়িয়ে না পড়ে সেদিকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি।

সারাদেশের কয়েক হাজার ইমাম ও ওলামাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো এবারের জাতীয় ইমাম সম্মেলন। রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে সম্মেলনের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন।

শুরুতে মসজিদ-ই-নববীর ইমাম শায়খ ড. আব্দুল্লাহ বিন আবদুর রহমান আল বুয়াইজানকে পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশের উন্নয়ন অগ্রযাত্রায় তাদের দোয়া চান তিনি।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দেশের আলেমগণ বক্তব্য দেন। এসময় তাদের বিভিন্ন দাবির কথা উল্লেখ করেন তারা। এরপর জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম ও বিশ্বজয়ী হাফেজদের মধ্যে পুরস্কার দেন প্রধানমন্ত্রী।

ইমাম সম্মেলনে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ইসলাম ধর্ম শিক্ষা ও চর্চায় জাতির পিতার পদাঙ্ক অণুসরণ করে সব ধরণের পদক্ষেপ নিয়েছে সরকার। নির্বিঘ্নে হজ পালন, মাদ্রাসা শিক্ষাকে স্বীকৃতি, ইমাম-মুয়াজ্জিনদের জন্য কল্যাণ ট্রাস্ট, জাকাত তহবিল ব্যবস্থাপনা আইনে করা হয়েছে। ইসলাম সহনশীল ধর্ম বলেও স্মরণ করে দেন।

প্যালেস্টাইনে নারী-শিশু হত্যা বন্ধে বিশ্ববাসীর সহযোগিতার চান বলেও জানান সরকার প্রধান।

সম্মেলন থেকে ষষ্ঠ পর্যায়ে নির্মিত সারাদেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে মুসল্লীদের সাথে কথা বলেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর