বুধবার হাসপাতাল ছাড়ছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক | ২৪ অক্টোবর ২০২৩, ১৮:৫৪

বুধবার হাসপাতাল ছাড়ছেন রাষ্ট্রপতি

অস্ত্রোপচারের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বুধবার (২৪ অক্টোবর) তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে বলে জানিয়েছেন প্রেস সচিব মো. জয়নাল আবেদিন।

তিনি জানান, রাষ্ট্রপতির শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। তিনি এখন কেবিনে সীমিত আকারে চলাফেরার পাশাপাশি চিকিৎসকের পরামর্শে হালকা শরীরচর্চা করছেন। বুধবার তাকে ছাড়া হবে। পরে তিনি হোটেলে গিয়ে উঠবেন।

এদিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের আশু আরোগ্য কামনা করেছেন সৌদি সরকার ও জনগণ। সৌদি সরকার ও জনগণের পক্ষে রাষ্ট্রপতির কাছে পাঠানো এক বার্তায় তার দ্রুত সুস্থতা কামনা করা হয়।

এর আগে, বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডা. কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে ১৮ অক্টোবর সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। এরপর একদিন তাকে আইসিইউতে নিবিড় পরিচর্যায় রাখা হয়।

চিকিৎসার জন্য গত ১৬ অক্টোবর সহধর্মিনী ড. রেবেকা সুলতানাসহ সিঙ্গাপুরে যান রাষ্ট্রপতি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর