ফি‌লি‌স্তি‌নের জন্য ৫৮৭ কে‌জি খাদ্য সহায়তা দিলো বাংলা‌দেশ

নিজস্ব প্রতিবেদক | ২৩ অক্টোবর ২০২৩, ২১:২২

ফি‌লি‌স্তি‌নের জন্য ৫৮৭ কে‌জি খাদ্য সহায়তা দিলো বাংলা‌দেশ

ফি‌লি‌স্তি‌নের গাজা উপত্যকায় জরু‌রি সহায়তা হি‌সে‌বে ৫৮৭ কেজি শুক‌নো খাবার সহায়তা দিচ্ছে বাংলা‌দেশ। পর্যায়ক্রমে দেশ‌টির জন্য ওষুধ ও অন্যান্য সহায়তা পাঠানো হ‌বে।


সোমবার (২৩ অ‌ক্টোবর) রাজধানীর ফ‌রেন সা‌র্ভিস একা‌ডে‌মি‌তে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের কা‌ছে শুক‌নো খাবার হস্তান্তর করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নি‌র্দেশনায় দু‌র্যোগ ও ত্রাণ মন্ত্রণাল‌য়ের সহায়তায় ফি‌লি‌স্তি‌নের সাধারণ মানু‌ষের জন্য বাংলা‌দে‌শের হস্তান্তর করা এসব শুক‌নো খাবার মিশর সীমান্ত দি‌য়ে গাজায় পৌঁছা‌নোর কথা র‌য়ে‌ছে।

সহায়তা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে উপ‌স্থিত ছি‌লেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এবং দু‌র্যোগ ও ত্রাণ স‌চিব মো. কামরুল হাসান।

অনুষ্ঠা‌নে পররাষ্ট্রমন্ত্রী ড. মো‌মেন ব‌লেন, ফি‌লি‌স্তিনে গণহত্যা হ‌চ্ছে। শিশু গণহত্যা হ‌চ্ছে। যারা মারা যা‌চ্ছেন, তা‌দের ম‌ধ্যে ৭০ ভাগ শিশু।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ব‌লেন, চলমান সংক‌টের শুরুর দিন থে‌কে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ফি‌লি‌স্তি‌নের পা‌শে থাকার কথা ব‌লে‌ছেন। বাংলা‌দেশ ফি‌লি‌স্তি‌নের পা‌শে আছে। আমা‌দের দুই দে‌শের দূরত্ব অ‌নেক হ‌লেও আমরা আপনা‌দের হৃদ‌য়ে আছি।

রাষ্ট্রদূত রামাদান ব‌লেন, আমরা বিশ্ব‌কে বল‌তে চাই, আমরা একা নই । ফি‌লি‌স্তি‌নিরা শা‌ন্তি, ন্যায় এবং স্বাধীনতার জন্য যে লড়াই কর‌ছে, সেখা‌নে আমরা একা নই। ফি‌লি‌স্তি‌নের এ সংগ্রা‌মে শুধু মুস‌লিম নয়, অমুস‌লিমরাও সংহ‌তি প্রকাশ কর‌ছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর