ফিলিস্তিনে হামলার প্রতিবাদে শুক্রবার দোয়া, শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক | ১৯ অক্টোবর ২০২৩, ১৫:৪৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে শনিবার (২১ অক্টোবর) রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে আয়োজিত ১৫০ সেতু উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, শনিবার ফিলিস্তিনের জন্য আমাদের শোক দিবস ঘোষণা করেছি। সেদিন আমাদের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এ ছাড়া কাল (শুক্রবার) দেশের প্রতিটি মসজিদে জুমার নামাজের পর দোয়ারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শুধু মসজিদেই নয়, অন্যান্য ধর্মাবললম্বী যারা আছেন তারাও নিজ নিজ মন্দির, গীর্জা ও উপাসনালয়ে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের জন্য প্রার্থনা করবেন, যাতে তারা নিজ দেশে অধিকার নিয়ে বাঁচতে পারে।

ফিলিস্তিনের ওপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, হাসপাতালে হামলা করে ইসরায়েল সবচেয়ে বড় অপরাধ করেছে। নিপীড়িত এ জনগোষ্ঠী তাদের নিজ দেশেই হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। সবারই এর প্রতিবাদ করা উচিত, তারা যাতে তাদের ন্যায্য অধিকার ফিরে পান।

এ সময় বিএনপিকে খোঁচা দিয়ে শেখ হাসিনা বলেন, অনেকেই আবার এসব শুনলে নাখোশ হন। কারণ, তারা তো হত্যাকারীর দল। মানুষ মারাই তাদের কাজ। ফলে এমন হত্যাকাণ্ড তাদের বিচলিত করে না। তারাই আবার আমার পদত্যাগের দাবিতে আন্দোলন করছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর