সাতক্ষীরায় বাঁধ ভাঙ্গণ

৪ গ্রাম প্লাবিত, ভেসে গেছে দুই শতাধিক চিংড়ির ঘের

সময় ট্রিবিউন | ৩১ মার্চ ২০২১, ০৪:২৫

আশাশুনি সদর ইউনিয়নের খোলপেটুয়া নদীর পানি উন্নয়ন বোর্ডের রিং বাঁধ ভেঙে দোয়ারঘাট ও জেলেখালিসহ চারটি গ্রাম প্লাবিত হয়েছে। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় খোলপেটুয়া নদীতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রিং বাঁধ ভেঙে চারটি গ্রামে শতাধিক বাড়ি প্লাবিত হয়েছে। পাশাপাশি পানিতে ভেসে গেছে দুই শতাধিক চিংড়ির ঘের।

মঙ্গলবার দুপুরে জোয়ারে খোলপেটুয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে দয়ারঘাট এলাকার বাঁধের চারটি জায়গা ভেঙে যায়।

এদিকে উপজেলার হরিশখালি এলাকার বাঁধের অবস্থাও খুবই নাজুক হয়ে পড়ায় আরও চার-পাঁচটি গ্রাম প্লাবিত হওয়ার আশংকা দেখা দিয়েছে।

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইন খান জানান, উপজেলা সদর ইউনিয়নের দয়ারঘাট এলাকায় বাঁধ ভেঙে ৫০০-৬০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি চিংড়ি ঘের প্লাবিত হয়েছে। জরুরি ভিত্তিতে বাঁধ মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।

ইউএনও বলেন, বিষয়টি সাতক্ষীরার জেলা প্রশাসককে জানানো হয়েছে। যেসব লোকালয়ে পানি ঢুকছে, সেখানে কাজ শুরু হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা