স্পিকারের সঙ্গে কসোভো রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

সময় ট্রিবিউন ডেস্ক: | ২০ জুলাই ২০২৩, ০২:৫৭

সংগৃহীত ছবি

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত গুনের উড়েয়া।

বৃহস্পতিবার (১৯ জুলাই) স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় তারা সংসদীয় মৈত্রী গ্রুপ, দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময়, আন্তঃসংসদীয় সহযোগিতা, কসোভোর স্বাধীনতা এবং পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে কসোভোর সম্পর্কসহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত স্বাধীন বাংলাদেশের পুনর্গঠন ও আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য যোগাযোগ শুরু করেছিলেন। কসোভোর মতো বাংলাদেশও স্বাধীনতা পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করেছে।

তিনি আরও বলেন, সংসদীয় মৈত্রী গ্রুপ এবং আন্তঃসংসদীয় সহযোগিতা বাংলাদেশ-কসোভো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে পারে। এসময় তিনি দুই দেশের মধ্যকার বাণিজ্য যোগাযোগ, রপ্তানি পণ্য ও সাংস্কৃতিক বিনিময় ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত গুনের উড়েয়া বলেন, বাংলাদেশ করোনা মহামারি অত্যন্ত দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছে। কসোভো বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের সদস্যপদ পেতে এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

বৈঠকে রাষ্ট্রদূতের বিশেষ সহকারী আকন্দ সুরিদসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা