ভারত থেকে ফিরলেন ৬০০ আটকে পড়া বাংলাদেশি

সময় ট্রিবিউন | ১৬ মে ২০২১, ২০:৩৭

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে আটকে পড়া বাংলাদেশিরা দেশে ফেরা শুরু করেছেন-ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে আটকে পড়া বাংলাদেশিরা দেশে ফেরা শুরু করেছেন।

শনিবার (১৫ মে) পর্যন্ত ৬শ জন বাংলাদেশি এই চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। এছাড়াও ঢাকায় ভারতীয় দূতাবাসে কর্মরত ১৫ জন ভারতীয় নাগরিকও এই সময়ে বাংলাদেশে প্রবেশ করেছেন।

চেকপোস্ট সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল থেকে গতকাল শনিবার (১৫ মে) পর্যন্ত মোট ৬শ জন আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন।

এরই মধ্যে গতকাল শনিবার প্রবেশ করেছেন ১২ জন। তাদের মধ্যে ৩ জনকে ঢাকা সিএমএইচে ও বাকি ৯ জনকে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হয়।

বর্তমানে ভারতফেরত ২৭৩ জন কোয়ারেন্টিন সেন্টারে আছেন। ভারতফেরত সকলকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। কোয়ারেন্টিনে মুক্ত হয়েছেন ৫৭।

আখাউড়া আন্তর্জাতিক ইমেগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ আব্দুল হামিদ জানান, করোনাভাইরাসের কারণে চেকপোস্ট দিয়ে সাধারণ যাত্রী পারাপার কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। তবে ভারত এবং বাংলাদেশে আটকা-পড়া যাত্রীরা দুই দেশের হাই কমিশনের অনাপত্তিপত্র নিয়ে এই চেকপোস্ট ব্যবহার করে নিজ দেশে ফিরতে পারছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা