'দেশে অবৈধ নদীদখলদার অর্ধলাখের বেশি'

সময় ট্রিবিউন ডেস্ক: | ২২ জুন ২০২৩, ০৬:০২

সংগৃহীত ছবি

জাতীয় নদী রক্ষা কমিশন ২০১৯ সালে দেশের ৬৪ জেলার প্রশাসকদের মাধ্যমে নদ-নদীর অবৈধ দখলদারদের তালিকা তৈরির পদক্ষেপ নেয়। এরই মধ্যে সারাদেশে অবৈধ দখলদারের সমন্বিত খসড়া তালিকা তৈরি করে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সেখানে অর্ধলাখের বেশি অবৈধ দখলদারের পরিচয় প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বুধবার (২১ জুন) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

সরকারি দলের সদস্য মমতাজ বেগমের প্রশ্নের লিখিত জবাবে প্রতিমন্ত্রী আরও বলেন, সারাদেশে নদ-নদীর নাব্য বৃদ্ধি এবং নদী, খাল দখলমুক্ত করার লক্ষ্যে ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করার জন্য কয়েক দফায় নিদের্শনা দেওয়া হয়েছে। এরই মধ্যে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যাসহ বিভিন্ন নদীর উল্লেখযোগ্য সংখ্যক অবৈধ দখলদার উচ্ছেদ করে নদীগুলো অনেকটা মুক্ত করা হয়েছে। এ পর্যন্ত ১৫ হাজারের বেশি অবৈধ দখলদার উচ্ছেদের তথ্য জেলা প্রশাসকদের কাছে কমিশন থেকে পাঠানো হয়েছে। বাকি দখলদার মুক্ত করতে অভিযান চলমান।

সদস্য বেগম শামসুন নাহারের প্রশ্নের উত্তরে নৌপ্রতিমন্ত্রী আরও জানান, দেশের নদীতে ফিটনেসবিহীন কোনো নৌযান চলাচল করতে দেওয়া হয় না। নৌপথে ফিটনেসবিহীন লঞ্চ চলাচল আইনত দণ্ডনীয় অপরাধ। ফিটনেসবিহীন নৌযানের বিরুদ্ধে নিয়মিত আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর