চট্টগ্রামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সময় ট্রিবিউন ডেস্ক: | ২১ জুন ২০২৩, ২১:১৪

সংগৃহীত ছবি

চট্টগ্রামে মো. আব্বাস হায়দার ওরফে ইমন নামের এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২০ জুন) চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন মুরাদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইমন কক্সবাজার জেলার কুতুবদিয়া থানাধীন উত্তর ধুরং গ্রামের প্রয়াত ফিরোজ আহমেদের ছেলে। বুধবার বেলা সাড়ে ১১টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব।

র‌্যাব-৭ জানায়, কুতুবদিয়ায় ডাকাতি করতে গিয়ে হত্যার অভিযোগে দায়ের হওয়া এক মামলায় মো. আব্বাস হায়দার ইমনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। গ্রেফতার এড়াতে আসামি ইমন ১৫ বছর ধরে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় আত্মগোপন করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার অভিযান চালিয়ে ইমনকে গ্রেফতার করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর