স্যার সলিমুল্লা মেডিকেলেও রোগী রাখতে পারবো: স্বাস্থ্যমন্ত্রী

সময় ট্রিবিউন ডেস্ক: | ৮ মার্চ ২০২৩, ১০:০৯

ছবি: সংগৃহীত

আমরা জরুরি ভিত্তিতে সব ডাক্তার, নার্সসহ অন্যান্য কর্মকর্তাদের ডেকেছি। তারা এখন চিকিৎসা কার্যক্রম চালাচ্ছেন। আমরা আশেপাশের হাসপাতালেও ব্যবস্থা রেখেছি। ডাক্তাররা সেখানে প্রস্তুত আছেন। আমাদের এখানে জায়গার অভাব হলে পাশের বার্ন ইউনিটে রোগী রাখতে পারবো। স্যার সলিমুল্লা মেডিকেলেও রোগী রাখতে পারবো বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (৭ মার্চ) রাতে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে হতাহতদের দেখতে এসে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১২ জনই হাসপাতালে আসার আগে মারা গেছেন। এছাড়া এই ঘটনায় ১১২ আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে অনেকেই মাথায় বেশি আঘাত পেয়েছেন। রক্তক্ষরণে বেশি মৃত্যু হয়েছে। কিছু মানুষ পুড়েও গেছে। এখন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি আছে ৬৭ জন। বাকিরা চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে সাতজন ভর্তি হয়েছেন। তাদের ২-১ জনের ৮০ শতাংশ পুড়ে গেছে। তারা আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা