পাঁচ সিটির নির্বাচন জুন-সেপ্টেম্বরে: ইসি আলমগীর

সময় ট্রিবিউন ডেস্ক | ৬ মার্চ ২০২৩, ০৬:০৫

সংগৃহীত

আগামী জুনের মধ্যে মেয়াদোত্তীর্ণ দুটি ও সেপ্টেম্বরের মধ্যে তিন সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। তবে এসব ভোটের এখনো দিনক্ষণ চূড়ান্ত করা হয়নি বলেও জানান তিনি।

আজ রোববার (৫ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। ওই সময় ময়মনসিংহের ভোটের ক্ষণগণনা ডিসেম্বরে শুরু হওয়ায় এই সিটি ভোট নিয়ে আপাতত পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন ইসি।

মো. আলমগীর বলেন, আইন অনুযায়ী সিটি করপোরেশনের মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিন (৬ মাস) আগেই নির্বাচন করতে হয়। তবে ইসি ইচ্ছে করলে ৬ মাস শেষে, মাঝামাঝি অথবা আগেও করা যায়। যেহেতু আমাদের জাতীয় নির্বাচন আছে এ বছরের ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে সেজন্য আমাদের চেষ্টা থাকবে এই সিটি করপোরেশনের নির্বাচন শেষের দিকে না করে প্রথম দিকেই করা।

চার সিটির ভোট এক দিনে হবে কি না জানতে চায়লে কমিশনার বলেন, এক দিনে হবে না। ছয়টা সিটি আছে। এর মধ্যে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন অনেক দেরি। ওটাকে আমরা ধর্তব্যের মধ্যে আনছি না। বাকি পাঁচটার ক্ষেত্রে হয়তো দুই দিনে হতে পারে। তিন দিনেও হতে পারে।

জুন মাসের মধ্যে দুই সিটি নির্বাচন হতে পারে উল্লেখ করে কমিশনার বলেন, তবে এখন পর্যন্ত দিন তারিখ ঠিক হয়নি, চূড়ান্ত কিছু হয়নি। যেগুলো আগে ম্যাচিউরিটি (ক্ষণগণনা) শুরু হবে সেগুলো আগে হবে।

নির্বাচনে সিসি ক্যামেরার বিষয়ে তিনি বলেন, এগুলো নির্ভর করবে বাজেটের ওপর৷ আমরা বাজেট চাইব, টাকা পেলে সিসি ক্যামেরা ব্যবহার করব।

এই নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার বিষয়ে তিনি বলেন, কমিশনের ইচ্ছা আছে। তবে ইভিএমগুলোর ব্যাটারির মেয়াদ শেষ হয়ে গেছে। ব্যাটারি রিপ্লেসমেন্ট করতে হবে। সার্ভিসিং করাতে হবে। সে জন্য টাকা লাগবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা